বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে হত্যা মামলার ৬ আসামী কারাগারে

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫
  • ৬৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলা সদরের এড়ালিয়াপাড়া গ্রামে আলোচিত হাজী সামছুদ্দিন হত্যা মামলার ৬ আসামীর জামিন না মঞ্জুর কারাগারে প্রেরণ করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার জুডিসিয়াল মামুনুুর রশিদ ছিদ্দিকীর আদালতে হাজির হয়ে মামলার আসামী ইমদাদ হোসেন, হালিম মিয়া, পায়েল মিয়া, নাহিদ মিয়া, সাজন মিয়া ও লাল মিয়া জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত শুনানী শেষে তাদের জামিন না মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, গত ১৮ এপ্রিল বাড়ীর সীমানা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এড়ালিয়াপাড়া গ্রামের মিনহাজ উদ্দিন খান লেচু গংরা একই গ্রামের হাজী সামছুদ্দিনের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে ঘটনাস্থলে হাজী সামছুদ্দিন মারা যান। পরবর্তীতে এ ঘটনায় হাজী সামছুদ্দিনের স্ত্রী রাহেনা আক্তার বাদী হয়ে ১৯ এপ্রিল মিনহাজ উদ্দিন খান লেচুকে প্রধান আসামী করে ১৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জন কারাগারে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com