বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র তোফাজ্জল চৌধুরী ॥ দারুল হিকমাহ পাবলিক পরীক্ষায় ঈর্ষনীয় ফলাফল অর্জন করছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫
  • ৬২৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসায় ইবতিদায়ী ৫ম শ্রেণী সমাপনী, দাখিল ৮ম শ্রেণী সমাপনী ও দাখিল পরীক্ষায় গৌরবোজ্জল ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দীন এর সভাপতিত্বে এবং মাদরাসার শিক্ষক হাফেজ মাওঃ লুৎফুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, মাদরাসার সাবেক সভাপতি, লন্ডন প্রবাসী মাওঃ এফ কে এম শাহজাহান, বিশিষ্ট শিক্ষানুরাগী মাষ্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাষ্টার সিরাজুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন অত্র মাদরাসা ডেভেলপমেন্ট কমিটির সদস্য মাওঃ মুশাহীদ আলী, মাষ্টার আব্দুল মালিক চৌধুরী, সাইদুল হক চৌধুরী সাদিক, মাস্টার সিরাজুল ইসলাম, মাস্টার সোহেল আহমদ, নুরুল হক, হবিগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী মহসিন আহমদ, নবীগঞ্জ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমির উদ্দীন, আকিকুর রহমান, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা সদস্য মরিয়ম বেগম, মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য আজিজুর রহমান, নাসির আহমদ চেীধুরী, আক্কাছ আলী, মাদরাসার অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, মাওঃ আব্দুর রকীব হক্কানী, মাওঃ আব্দুল কাদির হোসাইনী, মাওঃ রুহুল আমীন, কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট এর স্পন্সর ওমরপুর গ্রামের সৈয়দ আশরাফুল ইসলাম, মাদরাসার শিক্ষক মুফতী শফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি মাদরাসার ধারাবাহিক সুন্দর রেজাল্টের প্রসংশা করে তার বক্তৃতায় বলেন, ম্যানেজিং কমিটি, শিক্ষকমন্ডলী ও অভিভাবক এর মাঝে সমন্বয় থাকলেই যে একটি প্রতিষ্টান দ্রুত উন্নয়ন করতে পারে তার উজ্জল প্রমাণ হল এই দারুল হিকমাহ। অত্র মাদরাসা প্রতিটি পাবলিক পরীক্ষায় ঈর্ষনীয় ফলাফল অর্জন করে, বিশেষ করে দাখিল পরীক্ষায় সিলেট বিভাগে ৩য় এবং জেডিসি পরীক্ষায় ৪র্থ স্থান অর্জনসহ ধারাবাহিকভাবে ৫ম, ৮ম ও দাখিল পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন করে নবীগঞ্জের ভাবমূর্তি বহুগুণে উজ্জল করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com