বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫ উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০১৫
  • ৬৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে, এ শ্লোগানকে সামনে নিয়ে বানিয়াচং উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের উদ্দ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টা ২০ মিনিটে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের এমপি আব্দুল মজিদ খান। অনুষ্ঠানে বিশেষ ছিলেন, উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ। উপজেলা পরিষদ সভাকক্ষে বানিয়াচং উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মুহাম্মদ রায়হানুল হারুনের সভাপতিত্বে ও ক্ষেত্র সহকারী হাবিবুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমনী মোহন পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা অরুন কুমার পাল, উপজেলা যুব উন্নয়ন ক্রেডিট অফিসার মহিউদ্দিন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক আবুবক্কর রহমান দুদু, নির্বাহী সদস্য আব্দুল মালিক, ইয়াসিন আরাফাত মিল্টন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার জালাল উদ্দিন প্রমূখ। এর আগে সকাল ১০টায় মৎস্য দপ্তরের উদ্দ্যোগে একটি র‌্যালী বের করা হয়। সকাল সাড়ে ১০টায় পোনা মাছ অবমুক্তি করেন আব্দুল মজিদ খান এমপি। প্রকাশ আগামী ৩রা আগষ্ট সোমবার সমাপনী আনুষ্ঠান ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫ সমাপ্ত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com