বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে পিতা-পুত্রকে কুপিয়ে রক্তাক্ত জখম

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০১৫
  • ৬৪৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে  পিতা-পুত্রকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন-উপজেলাার সাটিয়াজুরী ইউনিয়নের দেউলগাঁও গ্রামের শাহ আলম ওরফে ফজর আলী (৬০) ও তার পুত্র চাটপাড়া মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র জাকির হোসেন (১৬)। আহতরা জানান, সোমবার রাত ৯টার দিকে তারা কাজিরখিল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের ইকবাল ও তার পুত্র সোহাগসহ কতিপয় লোক দেশীয় অস্ত্রশস্ত্র ও দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com