শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

ইনাতগঞ্জের সাবেক মেম্বার হাজী আজিজুর রহমানের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০১৫
  • ৪৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক মেম্বার হাজ্বী আজিজুর রহমান (৭৫) গত সোমবার দুপুর সাড়ে ১২টায় সিলেটস্থ মাউন্ট এডোর হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি……….রাজিউন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৬ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় লামলীর পাড়স্থ মরহুমের নিজ বাড়িতে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবলের সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খালেদ আহমেদ পাঠান, ইনাগঞ্জ ইউপি চেয়ারমান আব্দুল বাতেন, বড় ভাকৈর (পূর্ব) ইউপির সাবেক চেয়ারম্যান আশিক মিয়া, নবীগঞ্জ বিশ্ব বিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক সফিকুর রহমান, মিনিবাস মালিক সমিতির সভাপতি বজলুর রশীদ, জেলা উলামাদলের সহ সভাপতি মাওঃ মোস্তফা আল-হাদি, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিঠির সভাপতি শকদিল হোসেন, বিশিষ্ট মুরুব্বি ছুফি মিয়া, হিরন মিয়া, লন্ডন প্রবাসী আকিকুর রহমান, খসরু মিয়া চৌধুরী, আব্দুল ওয়াহিদ মেম্বার, মির্জা আলী আজম খাদেম, মুফতি ছিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com