বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবল প্রেসক্লাব সভাপতি নূর শ্রেষ্ট বিদ্যোৎসাহী সমাজকর্মী

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুলাই, ২০১৫
  • ৪৫৬ বা পড়া হয়েছে

প্রতিনিধি ॥ বালিচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নূরুল ইসলাম নূর উপজেলা শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান ২০১৫ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে তিনি ওই বিষয়ে প্রথম স্থান অধিকার করেন। তিনি ছাড়াও মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল কাসেম শ্রেষ্ঠ শিক্ষক, লামাতাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শর্বানী দত্ত শ্রেষ্ঠ শিক্ষিকা, পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, হরাইটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রমেন্দ্র চন্দ্র আচার্য্য শ্রেষ্ঠ এস.এম.সি, কচুয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুছ ছামাদ শ্রেষ্ঠ ক্লাব শিক্ষক ও একই বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী নাদিরা আক্তার শিমু শ্রেষ্ঠ ক্লাব শিশু নির্বাচিত হয়েছেন। তারা পরবর্তীতে জেলা পর্যায়ে স্ব-স্ব বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপজেলা শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন চন্দ স্বারিত পত্রে এ তথ্য জানা গেছে।
শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নূরুল ইসলাম নূর একাধারে বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি এবং নজরুল একাডেমী বাহুবল শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তার অর্জনের জন্য বালিচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com