সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচং সদর ৩নং ও ৪নং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুলাই, ২০১৫
  • ৪৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং সদর ৩নং ও ৪নং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশরাফ সোহেলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোশাহেদ আলী সাহেদের পরিচালনায় গত বুধবার জনাব আলী ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরী, উপজেলা আওয়ামীলেিগর সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি অমল কুমার দাশ পলাশ, আওয়ামীলীগ নেতা সেলিম চৌধুরী, নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা গাজীউর রহমান, মিজানুর রহমান, কেএম শাহীন, বাবুল চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা ছায়েব আলী, শাহজাহান মিয়া, ছাত্রলীগ নেতা সাইম হাসান পুলক, আহমেদ শিহাব, ইয়ামিন প্রমুখ। সম্মেলনে কবির মিয়াকে সভাপতি, জাহাঙ্গীর মিয়াকে সাধারণ সম্পাদক, সেলু মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৩নং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ৫১ সদস্য বিশিষ্ট এবং অলি উল্লাহকে সভাপতি, বাবুল খানকে সাধারণ সম্পাদক, আজমল খান ও নূর উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৪নং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com