বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জিকে গউছ ষড়যন্ত্রকারীদের হাত থেকে হেফাজত করতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুলাই, ২০১৫
  • ৪৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ নিশ্চিত হত্যাকান্ড থেকে রক্ষা পাওয়ায় ও ষড়যন্ত্রকারীদের হাত থেকে হেফাজত করতে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মাহ শহরের উমেদনগর বড় মসজিদ, মাহমুদাবাদ জামে মসজিদ, গাউছিয়া জামে মসজিদ, অনন্তপুর জামে মসজিদ, শায়েস্তানগর টাউন মসজিদ, ইনাতাবাদ জামে মসজিদ, হরিপুর জামে মসজিদ, আনোয়ারপুর জামে মসজিদ, নুরুল হেরা জামে মসজিদ, উমেদনগর জামেয়া ইসলামীয়া আরাবিয়া মাদ্রাসা মসজিদ, জালালবাদ বড় জামে মসজিদ, নোয়াগাও বড় জামে মসজিদ, জালালবাদ নতুন জামে মসজিদ, উত্তর শ্যামলী জামে মসজিদ, মাহমুদাবাদ শাহজালাল (রহঃ) জামে মসজিদ, আলমপুর জামে জামে মসজিদ, সিনেমা হল বাজার জামে মসজিদ, রাজনগর জামে মসজিদ, নসরতপুর জামে মসজিদ, গরুর বাজার নুরানী জামে মসজিদ ও শায়েস্তানগর জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মোনাজাতে মেয়র আলহাজ্ব জি কে গউছ নতুন জীবন ফিরে পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয় এবং তার সুস্থতা ও মুক্তি কামনা করা হয়। এতে স্থানীয় মুসল্লী ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com