বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ঋনখেলাপী মামলার ২ পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫
  • ৩৬৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার ভোরে ও  বিকালে ঋনখেলাপী মামলার  ২ পলাতক আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের মৃত আব্দুর রব চৌধুরীর পুত্র মোঃ আকিকুর রহমান চৌধুরী সুমন ও পৌর এলাকার অভয় নগরের আব্দুল কাদিরের পুত্র মোঃ তাজুল ইসলাম।
পুলিশ সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের মৃত আব্দুর রব চৌধুরীর পুত্র মোঃ আকিকুর রহমান চৌধুরী সুমনের মালিকানাধীন সুমন বহুমুখী খামারের নামে ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখার থেকে ৪ লাখ টাকা উত্তোলন করেন। কিন্তু ঋনের কিস্তির টাকা ঠিকমত প্রদান না করায় তার বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ ঋনখেলাপী মামলা দায়ের করেন।
অপর দিকে পৌর এলাকার অভয় নগরের আব্দুল কাদিরের পুত্র মোঃ তাজুল ইসলামও ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখা থেকে ঋন উত্তোলন করে কিস্তি ঠিকমত প্রদান না করায় তার বিরুদ্ধে ঋনখেলাপী মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com