রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ॥ নবীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০১৫
  • ৬২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা রুহুল আমীন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা আব্দুর রকীব হক্কানীর পরিচালনায় গতকাল বুধবার সকাল ১১ঘটিকায় নবীগঞ্জ জমিয়তের অস্থায়ী কার্যালয়ে ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সদস্য সচিব মাওলানা জয়নুল আবেদীন, জেলা সহকারী সদস্য সচিব মাওলানা মুফতী সিদ্দিকুর রহমান, হবিগঞ্জ শহর শাখার জমিয়তের আহ্বায়ক মাওলানা আব্দুর রউফ। উক্ত কাউন্সিলে মাওলানা রুহুল আমিনকে সভাপতি। মাওলানা ইমাম উদ্দিন আহমদ, মাওলানা নাজমুল ইসলাম সাদিক, মাওলানা ওয়াজিদ আলী, মাওলানা শাহীদ আলী শিকদার, মাওলানা ফজলুর রহমানকে সহ সভাপতি। মাওলানা আব্দুর রকীব হক্কানী সাধারণ সম্পাদক, মাওলানা মুফতী সিদ্দিকুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা শামসুল ইসলাম নুরী সহ সাধারণ সম্পাদক, মাওলানা আফজল হোসাইন সাংগঠনিক সম্পাদক, হুমায়ুন রশীদ চৌধুরী প্রচার সম্পাদক, মাওলানা বশির আহমদ অর্থ বিষয়ক সম্পাদক, মাওলানা এহসানুল হক কৃষি বিষয়ক সম্পাদক, মাওলানা জামাল উদ্দিন শ্রম বিষয়ক সম্পাদক, মাওলানা নোমান আহবাব সাহিত্য বিষয়ক সম্পাদক, মাওলানা নজরুল ইসলাম প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, মাওলানা মুহিবুর রহমান যুব বিষয়ক সম্পাদক, হাফিজ আব্দুল হামিদ ছাত্র বিষয়ক সম্পাদক, মাওলানা জাকারিয়া ফুরক্বানী সমাজসেবা বিষয়ক সম্পাদক, মাওলানা ফখরুল ইসলাম চৌধুর স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ উপজেলা জমিয়তের কমিটি গঠন করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব শায়েখ আব্দুল মান্নান, আলহাজ্ব মাওলানা শায়েখ লুৎফুর রহমান সাদী, মাওলানা বজলুর রহমান চৌধুরী, মাওলানা তৈয়বুর রহমান, ক্বারী ছদরুল হক্ব প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com