বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত ॥ পিতা-মাতা ও চালক আহত

  • আপডেট টাইম বুধবার, ২২ জুলাই, ২০১৫
  • ৫৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের জনতার বাজারের নিকট ঈদের পর দিন ১৯ জুলাই এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৬ মাসের শিশু মারিসা আক্তার নিহত এবং গুরুতর আহত হয়েছেন তার পিতা-মাতা ও সিএনজি চালক। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়। নিহত শিশু ও তার পিতা-মাতার বাড়ি দিরাই থানার কুলন্সকান্দি ইউনিয়নের গলিশাল গ্রামে। ওই শিশু ও মা এবং পিতা বারিষ্টার রেজা আহমদ চৌধুরী শশুড় বাড়ি মৌলভী বাজারে ঈদের দাওয়াতে যাওয়ার পথে দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, খুলন্সকান্দি ইউপির প্রাক্তন চেয়ারম্যান সুফি আহমদ চৌধুরীর ছেলে বারিস্টার রেজা আহমদ চৌধুরী ওই দিন স্ব পরিবারে শশুড় বাড়ি মৌলভী বাজারে ঈদের দাওয়াতে একটি সিএনজি (নং মৌলভীবাজার-থ-১১ ৫২৩৮) যোগে রওয়ানা দেন। পথিমধ্যে মহা সড়কের নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারের কাশফুল সংলগ্ন স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাইক্রো (নং ঢাকা- মেট্রো-চ-১৩-৬৯১৯) সিএনজিকে ধাক্কা দেয়। এ ঘটনায় বারিষ্টার রেজা আহমদ ( ৩৮), তার স্ত্রী শাম্মী আক্তার (৩২), ৬ মাসের শিশু কন্যা মারিসা আক্তার ও সিএনজি চালক ইমরান মিয়া (৩২) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন এদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করলে পথিমধ্যে শিশু মারিসার মৃত্যু ঘটে।
দুর্ঘটনায় কবলিত গাড়ী দু’টি শেরপুর হাইওয়ে থানায় আটক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com