বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সুজাতপুরে প্রতিপক্ষের হামলায় আহত ২

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুলাই, ২০১৫
  • ৫৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কোর্টে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় ২ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত আব্দুল আজিজ (২৫) কে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়েছে ও অপর আহত সোহেল মিয়া (২৫) কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামে। জানা যায়, সুজাতপুর ইউনিয়নের সাবেক মেম্বার ফারুক মিয়ার সাথে আব্দুল আজিজের মামলা মোকদ্দমা চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার মামলার হাজিরা দিতে হবিগঞ্জ কোর্টে আসে সুজাতপুর গ্রামের সুন্দর আলীর পুত্র আব্দুল আজিজ ও একই গ্রামের ছাবু মিয়ার পুত্র সোহেল মিয়া। হাজিরা শেষে বাড়ি ফেরার পথে উল্লিখিত সময়ে সুজাতপুর গ্রামে ফারুক মেম্বারের বাড়ির সামনে সামসু, সেলিম, আলমগীরসহ ১০/১৫ জন তাদের উপর অতর্কিতে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এছাড়াও হামলাকারীরা নগদ ২০ হাজার টাকা ও ৩টি মোবাইল সেট ছিনতাই করে। পরে আহতদের শোর চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। আশংকাজনক অবস্থায় আব্দুল আজিজকে সিলেট ওসমানী মেডিক্যালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com