বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ম্যানচেস্টার আওয়ামীলীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম বুধবার, ৮ জুলাই, ২০১৫
  • ৪৭০ বা পড়া হয়েছে

গাওছুল ইমাম চৌধুরী সুজন, যুক্তরাজ্য ম্যানচেস্টার প্রতিনিধি ॥ যুক্তরাজ্য আওয়ামীলীগ গ্রেটার ম্যানচেস্টার ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি ফুরকানুর রহমান চৌধুরী সাগর জানান, গত সোমবার ম্যানচেস্টারের স্থানীয় বাংলাদেশ এসোসিয়েশনের ইকবাল হলে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রেটার ম্যানচেস্টার আওয়ামীলীগের সহ-সভাপতি গউস মিয়া। সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মস্তোফার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দেওয়ান নাজিমউজ্জামান কুরাইশি। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ম্যানচেস্টার বাংলাদেশ সহকারী হাই কমিশনের কাউন্সিলার ওয়াহিদুর রহমান বিশ্বাস টিপু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মইনুল আমীন বুলবুল, ইফতেকার আহমেদ হালুল। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মাহমুদুর রহমান, রুহুল আমীন রুহেল, মামুন চৌধুরী, গাওছুল ইমাম চৌধুরী সুজন, সুরত মিয়া, আমিনুল হক অয়েস, সৈয়দ আমিনুর রশিদ খুকন, ফয়জুল হক জুয়েল প্রমূখ।  সভায় বক্তারা বাংলাদেশ আওয়ামীলীগের গৌরব উজ্জ্বল ইতিহাস তুলে ধরে দেশের স্বার্থে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান। সভা শেষে ইফতার মাহফিলে দেশের কল্যাণে বিশেষ মুনাজাত পরিচালনা করেন আলমগীর চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com