বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জ ইফতার মাহফিলে মাওঃ আনোয়ার আলী ॥ লতিফ সিদ্দিকীকে জামিন দিয়ে সরকার মুসলমানদের মনে আঘাত দিয়েছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫
  • ৫০৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ১ জুলাই বাংলাদেশ খেলাফত মজলিস নবীগঞ্জ থানা শাখার উদ্যোগে নবীগঞ্জ অস্থায়ী মজলিস কার্যালয়ে ‘‘মাহে রমযানের তাৎপর্য” শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত শাখার সভাপতি মাওঃ আব্দুল্লাহ নেজামীর সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ নাজমুল হুদার পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান মেহমান ছিলেন জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আনোয়ার আলী। বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি কাজী মাওঃ হারুনুর রশিদ চৌধুরী, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওঃ নোমান আহমদ, বিএনপি পৌর সভাপতি পেনেল মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানা জমীয়তের সভাপতি মাওঃ রুহুল আমীন, পৌর জামাতের সেক্রেটারী ছাদিকুর রহমান, জেলা খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মাওঃ আব্দুল মজিদ, মাওঃ মাহমুদুল হাসান, মাওঃ আব্দুল বছির, মাওঃ আবু ছালেহ, মুফতি আবু ইউসুফ চৌধুরী, মাওঃ আব্দুর রকিব হক্কানী, জেলা ছাত্র মজলিসের সভাপতি মোঃ সাঈদুর রহমান সানি, নবীগঞ্জ থানা সভাপতি কাজী ফাবাস্সীর আহমদ, কারী রায়হান আহমদ, মাওঃ রায়হান আহমদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন শায়খ আব্দুল মান্নান।
প্রধান মেহমান তার বক্তৃতায় বলেন, লতিফ সিদ্দিকীকে জামিন দিয়ে সরকার দুনিয়ার সকল মুসলমানদের মনে আঘাত দিয়েছে। তাকে অতি সত্বর পুনরায় গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। যে ব্যক্তি মহানবী (সঃ) কে গালী-গালাজ, হজ্বকে কটাক্ষ করতে পারে সে মুসলমান থাকতে পারেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com