বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইউকে’র উদ্যোগে কার্ডিফে ইফতার মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ১ জুলাই, ২০১৫
  • ৬৭৩ বা পড়া হয়েছে

কার্ডিফ প্রতিনিধি ॥ বৃটেনের ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্স ইউকের উদ্যোগে ২৫ জুন কার্ডিফ বাংলাদেশ সেন্টারে আন্তরিক পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে এক ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী দিলাবর এম হোসাইনের সভাপতিত্বে  এবং সেক্রেটারী জেনারেল মাহবুব নূর মাহবস এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন জালালিয়া মসজিদের ইমাম হাফিজ মাওলানা খায়রুল আলম।
welsh bangladesh chamber of comerce iftar party pic 2ইফতার মাহাফিলে অন্যান্যদের মধ্যে চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলী আকবর, বাংলা টিভির ওয়েলস এম্বেসেডর, দৈনিক মৌলভীবাজার ডট কমের সম্পাদক মকিস মনসুর আহমদ, গ্রেটার সিলেট কাউন্সিল ওয়েলসের চেয়ারপার্সন লিয়াকত আলী, চেম্বার অব কমার্সের ডেপুটি সেক্রেটারী ইমতাজ হোসেন জাক, ফাইনান্স ডাইরেক্টর আবু তাহের খান রিপন, ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ডাইরেক্টর আব্দুল আলিম কাইক, মিডিয়া ডাইরেক্টর আফজল খান মিতু, আইটি ডাইরেক্টর ইয়াহিয়া হাসান, ডাইরেক্টর শাহ মো: শাফি কাদির, সালেহ রহমান, মুক্তার আহমদ, আব্দুল কাইয়ুম, তারিক চৌধুরী, দিলওয়ার চৌধুরীসহ চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চেম্বার অব কমার্সের চেয়ারম্যান দিলাবর হোসাইন স্বাগত বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com