বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লিটারেসি বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫
  • ৫৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ইউনিয়ন পর্যায়ে মহিলাদের জন্য আইটি-আইসিটি লিটারেসি বিষয়ে ১৫দিন ব্যাপি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় কম্পিউটার ল্যাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণে ৪২জন মহিলা অংশ গ্রহণ করছেন।
গতকাল সোমবার সকালে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। হবিগঞ্জ সদর উপজেলার ইউএনও মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গফ্ফার আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন আহমেদ ও ওপেন আইটির কর্মকর্তা আব্দুর রাফি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাবিনা আলম বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে মহিলাদেরকেও এগিয়ে আসতে হবে। এই প্রশিক্ষণকে কাজে লাগাতে পারলে প্রশিক্ষণার্থীরা নিজেরাও উপকৃত হওয়ার পাশাপাশি অন্যদেরকে উৎসাহিত করতে পারবেন। প্রশিক্ষণ কর্মসূচিটি বাস্তবায়ন করছে ওপেন আইটি। এর আগে আরও দুটি ব্যাচের প্রশিক্ষণ সম্পন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com