বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বানিয়াচং খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার মাহফিল

  • আপডেট টাইম সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ৫৫২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল রবিবার বাদ আসর বাংলাদেশ খেলাফত মজলিস বানিয়াচং থানা শাখার উদ্যোগে বানিয়াচং বড় বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক  এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত শাখার সভাপতি ডাঃ মাওলানা বশির আহমদের সভাপতিত্বে  এতে প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার আলী। বক্তব্য রাখেন থানা শাখার সহ-সভাপতি মাওলানা আবিদুর রহমান, সেক্রেটারী মাওলানা হাফেজ আব্দুল ওয়াহিদ লস্কর, মাওলানা হারুন,  ক্লারী আলফু মিয়া, মোঃ আঙ্গুর  মিয়া প্রমুখ।
প্রধান মেহমান তার বক্তৃতায় বলেন, আল্লাহকে রাজী-খুশি করার লক্ষে যেমনিভাবে আমরা মাহে রমযানের রোযাগুলো কষ্ঠ স্বীকার করে হলেও রাখি তেমনি ভাবে আল্লহ তা‘য়ালার রেজামন্দী হাসিল করার লক্ষে আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্ঠা চালিয়ে যেতে হবে। নেতৃবৃন্দ পবিত্র মাহে রমযানে দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ রাখা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে  রাখার জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান। পাশাপাশি মায়ানমারে বৌদ্ধদের যুলুম থেকে নিরীহ মুসলমানদেরে হেফাজতের লক্ষে দ্রুত এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com