মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জাসদ হবিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কমিটি ॥ ফয়েজ সভাপতি, সাজ্জাদ সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ২৮ জুন, ২০১৫
  • ৫৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ হবিগঞ্জ পৌর শাখার ৬নং ওয়ার্ড কমিটির এক কর্মীসভা পৌর জাসদের সভাপতি শাহ আশিকুর রহমানের সভাপতিত্বে এবং পৌর জাসদের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন আহম্মেদ চৌধুরী সাম্মুর পরিচালনায় গতকাল শনিবার বেলা ১১ ঘটিকায় স্থানীয় বার লাইব্রেরীতে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক এডভোকেট তাজ উদ্দিন আহম্মেদ সূফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল। সভায় বক্তব্য রাখেন পৌর জাসদের সহ-সভাপতি আখলাক হোসেন মানু, স্বপন দেব উজ্জ্বল এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইছমত খাঁন চৌধুরী শাহীন, পৌর জাসদ সদস্য এনামুল হক খাঁন, অজেয় বিক্রম দাশ শিবু, জেলা যুব জোট সভাপতি শাহ মোঃ আঃ কাইয়ূম, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন এবং সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার জাহান লিটন।
সভায় জুন্নুন মাহমুদ ইউসুফ খাঁন ফয়েজ-কে সভাপতি, মোঃ সাজ্জাদ হোসেন-কে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ পৌর সভার জাসদের ৬নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com