বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বকেয়া বিলের দাবীতে ফুঁসে উঠেছে ঠিকাদাররা ॥ হবিগঞ্জ সড়ক বিভাগে তালা

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুন, ২০১৫
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বকেয়া বিল পরিশোধের দাবিতে হবিগঞ্জে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে তালা দিয়েছেন ঠিকাদাররা। বৃহস্পতিবার দুপুরে তারা অফিসের প্রধান গেইটে তালা দেন। এর আগে জেলা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অফিস থেকে বের করে দেয়া হয়। বিক্ষুব্ধ ঠিকাদাররা জানান, বিগত কয়েক বছর ধরে তাদের কাজের টাকা বকেয়া রয়েছে। ইতিমধ্যে এ টাকার পরিমান দাঁড়িয়েছে প্রায় ১০ কোটিতে। অনেক আগেই কাজ শেষ হলেও বছরের পর বছর ধরে ঠিকাদাররা টাকা পাচ্ছেননা। এ অবস্থায় তাদেরকে জমানো টাকা ভেঙ্গে সংসার চালাতে হচ্ছে। যদি তাদের টাকা অবিলম্বে প্রদান করা না হয় তবে তারা আরও কঠোর আন্দোলনে নামার হুশিয়ারি দেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিনিয়র ঠিকাদার মো. শরীফ উল্লাহ, মোঃ মিজানুর রহমান শামীম, তুষার চৌধুরী, মনিরুজ্জামান খান, তাজ উদ্দিন, মনির হোসেন প্রমূখ। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com