শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে হিজরার রহস্যজনক মৃত্যু ॥ হত্যা না আত্মহত্যা দুই হিজরা আটক

  • আপডেট টাইম রবিবার, ২১ জুন, ২০১৫
  • ৭১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক হিজরার রহস্যজনক মৃত্যু হয়েছে। নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া সড়কের দেওতৈল আবাসিক এলাকার এমএ আরিছ মঞ্জিল থেকে ওই হিজরার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে না-কি আত্মহত্যা করেছে, এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ২ হিজরাকে আটক করেছে পুলিশ। মৃত হিজরার নাম জিলু মিয়া ওরপে ঝিমলী (২০)। সে উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের কামড়াখাইর গ্রামের আশিক মিয়ার সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেওতৈল গ্রামের কউছর মিয়ার মালিকানাধীন এমএ আরিছ মঞ্জিলে দীর্ঘদিন ধরে দু’টি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছিল জুয়েল মিয়া (জুই) ও হায়দর আলী (আখিঁ) নামের দুই হিজরা। নিহত হিজরা জিলু মিয়া ওরপে ঝিমলীর সাথে বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ট সম্পর্ক ছিল জুয়েল মিয়া ওরপে জুই নামের হিজরার সাথে। তবে ঝিমলী দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করতো। হিজরা ঝিমলী গত শুক্রবার দিবাগত রাতে ঢাকা থেকে এসে ঘনিষ্ট বন্ধু জুয়েল জুইয়ের বাসায় উঠে রাত প্রায় সাড়ে ১১ টায়। জুইয়ের দাবী ঝিমলীর সাথে সফর সঙ্গী আরেকটি যুবক ছিল। ওই যুবক ও ঝিমলীকে থাকার স্থান দেয় জুই। গতকাল শনিবার সকাল ৯ টার দিকে তার শয়ন কক্ষে গলায় ওড়না পেছানো অবস্থায় দেখতে পায় ওপর হিজরাও প্রতিবেশি লোকজন। এসময় ঘরের পেছনের দরজা খোলা ছিল। ঘরের ভিতরে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার এসআই আবুল খায়ের ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এলাকাবাসীর ধারণা অপর হিজরারাই পরিকল্পিতভাবে হত্যা করে ঝিমলীকে। তবে জুই দাবী করছে, ওই রাতে মৃত ঝিমলী ও অজ্ঞাত যুবকের সাথে সে ছিলনা। সকালে সকল হিজরা ও স্থানীয় লোকজন জড়ো হলে হিজরা আখি দৌড়ে পালিয়ে যাওয়া চেষ্টা করলে তাকে আটক করা হয়। সকালে ঝিমলীর মৃতদেহ দেখতে পেলেও ওই যুবকটিকে পাওয়া যায়নি। তার সন্ধান পেলে ঘটনার রহস্য উদঘাটন হবে বলে অনেকেই মনে করছেন।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন বলেন, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। তবে কে বা কারা হত্যা করেছে তা পুলিশ তদন্ত করে দেখছে। আটক দুই হিজরাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
অপর দিকে স্থানীয় লোকজন জানান, কউছর মিয়ার মালিকানাধীন এমএ আরিছ মঞ্জিল নামের কলোনিতে দীর্ঘদিন ধরে নানা অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। হিজরা পতিতাসহ বিভিন্ন ধরণের অপকর্মের আশ্রয়স্থল হিসেবেই এমএ আরিছ মঞ্জিল পরিচিতি পায়। এ ব্যাপারে মৃতের পিতা আশিক মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের হাকিম আলীর ছেলে জুয়েল ওরপে জুইয়ের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা একজনকে আসামী করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com