বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে প্রয়াত সাংবাদিক খেজুরের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুর, আহত ২

  • আপডেট টাইম শনিবার, ২০ জুন, ২০১৫
  • ৫৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রয়াত সাংবাদিক খেজুরের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা খেজুরের ভাইকে মারধর ও ভাংচুর করে। এছাড়া খেজুরের স্ত্রী ও সন্তানদেরও লাঞ্ছিত করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রয়াত সাংবাদিক খেজুরের সাথে প্রতিবেশী রুবেলের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মামলা মোকদ্দমাও রয়েছে। এর জের ধরে গতকাল শুক্রবার বিকেলে রুবেল মিয়া ওরপে কানা রুবেলের নেতৃত্বে ৬/৭ জনের একদল সন্ত্রাসী নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম নুরুল ইসলাম খেজুরের ব্যবসায়ীক প্রতিষ্টান ওসমানী রোডস্থ আনোয়ারা বিপনীতে গিয়ে মরহুম সাংবাদিকের ভাই স্বদেশ বার্তার প্রতিনিধি জাকিরুল ইসলাম জাকিরের উপর হামলা চালায়। তাদের হামলায় জাকির আহত হয়ে প্রাণের ভয়ে মার্কেটের ছাদে গিয়ে আশ্রয় নেয়। এ সময় হামলাকারীরা তার ব্যবসায়ীক প্রতিষ্টান আংশিক ভাংচুর করে। স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এর পরে পরই সন্ত্রাসীরা সাংবাদিক খেজুরের বাড়িতে হামলা করে মরহুমের বিধবা স্ত্রী, বোন ও অবুঝ সন্তানদের নাজেহাল করে। এখান থেকে বের হয়েই সন্ত্রাসী রুবেল ওরপে কানা রুবেল, সন্ত্রাসী শিপন, লিপন, ভাড়াটে সন্ত্রাসী সর্দারপুর গ্রামের আব্দুস শহীদসহ ৬/৭ জনের একদল সন্ত্রাসী মরহুম সাংবাদিক খেজুরের চাচাতো ভাই মাষ্টার আব্দুল আহাদের বাড়িতে হামলা চালায়। এ সময় আব্দুল আহাদের ছেলে রনি মিয়া আছরের নামাজ শেষে বাড়িতে প্রবেশ করার সময় ধারালো অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর আহত করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সিলেট প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে। ঘটনার খবর পেয়ে গ্রামের মুরুব্বীয়ানরা জড়ো হয়ে ওই সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান। এ সময় নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁন সন্ত্রাসী শিপন, লিপনসহ জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেন। পুলিশের এসআই আশেকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ একাধিক স্থানে হানা দিয়েও তাদের না পাওয়ায় গ্রেফতার করতে পারেন নি। তবে অভিযান অব্যাহত রয়েছে। গ্রামবাসী অভিযোগ করেন, সন্ত্রাসী রুবেল ওরপে কানা রুবেল বিভিন্ন সম্মানিত রাজনৈতিক নেতার নাম ভাঙ্গিয়ে সরকারী দপ্তরসহ গ্রামের নিরীহ লোকদের তার লোকজন দিয়ে অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এতে সরকার ও সরকার দলের ভাবমুর্তি ক্ষুুন্ন করা হচ্ছে বলে অভিযোগ করেন আওয়ামীলীগ নেতা রফিক মিয়া মেম্বার।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে বিরোধীয় বিষয় নিয়ে সালিস বৈঠক চলাকালে উক্ত সন্ত্রাসী বাহিনী সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিঠুকে লাঞ্ছিত করে। এদিকে নবীগঞ্জের খ্যাতমান সিনিয়র সাংবাদিক মরহুম খেজুরের বাসভবন ও ব্যবসায়ী প্রতিষ্টানে হামলা, ভাংচুর, লুটপাট এবং তার ভাই-ভাতিজাকে আহত এবং আগের দিন সাংবাদিক আনোয়ার হোসেন মিঠুকে লাঞ্ছিত করার ঘটনায় নবীগঞ্জ প্রেসক্লাব, কর্মরত সাংবাদিকবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেফতারের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com