বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ভাতিজার দায়ের কুপে চাচার বাম হাতের কবজি কর্তন

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ জুন, ২০১৫
  • ৫৮৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের লাতুরগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার দায়ের কুপে চাচা সাদেক মিয়া (৬০) এর বাম হাতের কব্জি কেটে গেছে।
আহত কৃষক ছাদেক মিয়া জানায়, আক্তার মিয়া (২৫), আখলাছ (১৮), ছুরুক মিয়া (৬৫) এর সাথে জমি নিয়ে তাদের বিরোধ চলে আসছিল। গতকাল সন্ধ্যা ৭টার দিকে খাগিয়ার বাজার থেকে সাদেক মিয়া বাড়ি ফিরছিল। পথিমধ্যে ভাতিজা আকতার মিয়া তার উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের কব্জি কেটে যায়। তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে ছাদেক মিয়ার পুত্র আজাদ মিয়া বাদী হয়ে ৩জনকে আসামী করে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com