বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে স্ত্রী-শালার ছুরিকাঘাতে জামাই খুন

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুন, ২০১৫
  • ৬৬১ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে শ্বশুর বাড়ীতে জামাই খুনের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় নবীগঞ্জের পানিউমদা দক্ষিন পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা দক্ষিন পাড়ার মকবির মিয়ার পুত্র লালন মিয়া (৩৫) সাথে একই গ্রামের শাকিরা বেগমের বিয়ে হয়। সম্প্রতিকালে তাদের পারিবারিক কলহ দেখা দিয়ে স্ত্রী শাকিরা ১ বছরের শিশু কন্যা ছাবিহাকে পিত্রালয়ে চলে যায়। গতকাল রাত ৮টার দিকে লালন তার শিশু কন্যাকে দেখতে শ্বশুর বাড়ী যায়। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী শাকিরা ও শালা সেলিম সাথে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় লালন মিয়া (৩৫)। আশংকাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত ডাক্তার লালনকে মৃত্যু ঘোষনা করেন।
এদিকে ঘটনা পর পরই লালনের স্ত্রী শাকিরা ও শালা সেলিমসহ শ্বশুর বাড়ীর লোকজন আত্মগোপন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com