মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

  • আপডেট টাইম শনিবার, ৬ জুন, ২০১৫
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের পিকআপ চালক লিমন মিয়া (২২) নিহত হয়েছেন। এ সময় তার তার সঙ্গী অপর চালক জলিল মিয়া গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বি-বাড়িয়ার ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনাটি ঘটে। নিহত লিমন মিয়া চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের কালিচুং গ্রামের আরজু মিয়ার পুত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লিমন মিয়া ও তার সঙ্গী অপর চালক জলিল মিয়া বৃহস্পতিবার সকালে পিকআপ (ঢাকা-মেট্রো-১১-৩৪৩৮) যোগে মালামাল নিয়ে খুলনা যায়। ফেরার পথে উল্লেখিত স্থানে পৌছুলে গভীর রাতে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী গাছের সাথে পিকআপের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থেলই লিমন মিয়া মারা যায়। এ সময় গাড়ি চালাচ্ছিল জলিল মিয়া। পরে বি-বাড়িয়া পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার লিমন মিয়াকে মৃত ঘোষনা করেন। জলিল মিয়াকে বি-বাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার জানাজা শেষে কালিচুং গ্রামের কবরস্থানে লিমন মিয়াকে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com