বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বানিয়াচংয়ে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

  • আপডেট টাইম শনিবার, ৬ জুন, ২০১৫
  • ৪৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে আব্দুল মালিক (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি তাতারি মহল্লার মৃত আব্দুল মতলিবের পুত্র।
পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে খাবারের পর আব্দুল মালিক ঘুমিয়ে পড়েন। পরদিন গতকাল শুক্রবার ভোরে ফজরের নামাজের পর স্থানীয় এক মুসল্লীগণ একটি  আম গাছে তার ঝুলন্ত লাশ দেখে চিৎকার শুরু করেন। স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দিলে বানিয়াচং থানার এসআই আমিনুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। তিনি জানান, মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে ঘটনার কারণ জানা যাবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com