মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আওয়ামীলীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে-আতাউর রহমান সেলিম

  • আপডেট টাইম শনিবার, ৬ জুন, ২০১৫
  • ৫৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শায়েস্তানগর রবিদাসপাড়া যুব সমাজের পক্ষ থেকে আয়োজিত মতবিনিময় সভায় রবিদাসপাড়ার নাগরিকেরা হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি জননেতা আতাউর রহমান সেলিমকে আগামী পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এলাকার বিশিষ্ট মুরুব্বী নারায়ন রবিদাসের সভাপতিত্বে এবং জীবন রবিদাসের পরিচালনায় আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা সভাপতি শংকর রবিদাস, গণেশ রবিদাস, কামাল আহমেদ, উমেদ আলী শামীম, জাকারিয়া চৌধুরী, জাহির মিয়া, রঞ্জু রবিদাস, রতন রবিদাস, নির্মল রবিদাস, ফুলবাসী রবিদাস, বাসন্তী রবিদাস, সুজিত রবিদাস, রাজন রবিদাস সুজিত রবিদাস, ধনু রবিদাস, অনিল রবিদাস, নয়ন রবিদাস, রনজু রবিদাস-২, রামু রমিদাস প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জননেতা আতাউর রহমান সেলিম বলেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আওয়ামীলীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। হবিগঞ্জের উন্নয়নের রূপকার আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপির হাত ধরে হবিগঞ্জ পৌরসভার প্রান্তিক জনগোষ্টির উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক সেবাধর্মী, জনগনের হয়রানি মুক্ত জনমুখী ডিজিটাল পৌরসভা গড়ারই তার স্বপ্ন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা ও হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, শওকত আকবর সোহেল, পারভেজ আলম, আলম মিয়া, বিপুল রায়, সিজিল মিয়া, মোতহের হোসেন রিজু, জাহির মিয়া, দিলুয়ার খান, আব্দুস শহীদ, নর আলী, নিজাম মিয়া, আলমগীর, শুকুর মামুদ, সিরাজুল ইসলাম শান্ত, রিতু, ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ রনি, জালাল মিয়া, শাহ জুবায়েদুর রহমান নাজু, সজল খান, গনি মিয়া, আহমদ আলী, সামসুল হক সর্দার, এনামুল হক এনাম, লস্কর গাজী, রিপন মিয়া, নাসিম বিশ্বাস, শেখ শামীম আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com