বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জের খবর সম্পাদকের ভাইয়ের মৃত্যু ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম শনিবার, ৬ জুন, ২০১৫
  • ৫১৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিশিষ্ট সাংবাদিক ও সাপ্তাহিক হবিগঞ্জের খবর পত্রিকার সম্পাদক শাহ্ মোঃ হুমায়ূন কবীরের বড় ভাই শাহ্ মোঃ শাহজাহান (৭০) ইন্তেকাল করেছেন। গত ২ জুন রোজ মঙ্গলবার ১০ টা ৪৫ মিনিটে সিলেটের আম্বরখানা রোডস্থ বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। ৩ জুন বুধবার বাদ যোহর শাহজালাল (র) মাজার শরীফের মসজিদে জানাযা নামাজ শেষে মাজার প্রাঙ্গণেই তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শায়েস্তাগঞ্জ থানা প্রেসক্লাব নেতবৃন্দসহ সাপ্তাহিক জনতার দলিল সম্পাদক আশরাফ উদ্দিন মামুন, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি মামুন চৌধুরী, দৈনিক জনতার জেলা প্রতিনিধি জুয়েল চৌধুরী, মিলিনিয়াম টিভির জেলা প্রতিনিধি এম এ আজিজ সেলিম, সাংবাদিক এম এ আর শায়েল, লোকালয় বার্তার স্টাফ রিপোর্টার এনামুল হক সায়েম। তারা মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com