মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫
  • ৪৬৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, যৌতুক, মাদক ও দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসব বিষয়ে সমাজে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ধর্মীয় নেতা, ইমাম, নিকাহ রেজিষ্টার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। গত মঙ্গলবার উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিবেদিতা দাশ, পরিবার-পরিকল্পনা অফিসার কুতুব উদ্দিন, ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন, ইমাম সমিতির নেতা কাজী মুফতি উপাধ্যক্ষ আতাউর রহমান, আম বাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আশিকুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ আবু বক্কর খান, কাজী মাওলানা আব্দুর রাজ্জাক খান, ইমাম মাওলানা সিরাজুল ইসলাম, হিন্দু বিবাহ রেজিষ্ট্রার দীপক কুমার ঘোষসহ উপজেলার ১৫টি ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এবং বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com