বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ সদর ইউপির ৭১ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা

  • আপডেট টাইম সোমবার, ১ জুন, ২০১৫
  • ৫৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চত করণের লক্ষ্যে ব্র্যাক-টিএইচপি এসএলজি প্রজেক্টের সহযোগীতায় নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউপি’র ২০১৫-২০১৬ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল ৩১ মে রবিবার বেলা ১১ঘটিকার সময় ইউপি কমপ্লেক্স হলরুমে উন্মুক্ত বাজেট সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুক্তাদির চৌধুরী’র সভাপতিত্বে ও ইউপি সচিব আইনুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপ-সহকারী কর্মকর্তা হামিদুর রশিদ লাবু, দৈনিক দিনকাল প্রতিনিধি অলিউর রহমান অলি, হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন সমন্বয়কারী মোনাঈম চৌধুরী উজ্জল, ইউপি মহিলা সদস্যা সাহেলা বেগম, রাবেয়া বেগম, সরলা বেগম, ইউপি সদস্য জিল্লুর নুর, ইমান আলী তালুকদার, হাকিম আলী, আজিজুল হক চৌধুরী, এনাম উদ্দিন, ইসমত মিয়া, সানু মিয়া, সাজিদ মিয়া, ইউপি’র বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা, আনসার ভিডিপি সদস্য, এফআইভিডিভি সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ইউপি চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ৭১ লাখ ৩০ হাজার ৩শ ২৫ টাকার বাজেট ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com