বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলের মোদাহরপুরে এমপি কেয়া চৌধুরী ॥ সন্তান প্রসবকালে আর কোন মায়ের মৃত্যু দেখতে চাই না

  • আপডেট টাইম রবিবার, ৩১ মে, ২০১৫
  • ৭৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, বর্তমান সরকার তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবায় প্রত্যন্ত এলাকার চিকিৎসালয়ে ডাক্তার নিয়োগ করেছে। লোকজন আর বিনা চিকিৎসা মরতে হচ্ছে। তবে অনেকে সময়মত হাসপাতালে না গিয়ে অকালে মৃত্যুবরণ করছে। তিনি বলেন-মা’দের সবচেয়ে মৃত্যুঝুঁকি থাকে সন্তান প্রসবের সময়। এ সময় বিলম্ব না করে হাসপাতালে যেতে হবে। বাড়িতে সন্তান প্রসবের অপেক্ষা করে অনেক মা’র জীবনাবসান হচ্ছে। তিনি বলেন বাহুবলের হাওর এলাকা খ্যাত ¯œানঘাট ইউনিয়ন। এখানে এক বছরে সন্তান প্রসব করতে গিয়ে বেশ কয়েকজন মা’র মৃত্যু হয়েছে।
এ বিষয়টি আমার হৃদয়ে আঘাত করেছে। তাই আর যাতে কোনো মা এভাবে মৃত্যুর মুখে না পড়তে হয়, এজন্য সরকারী নীতিমালায় সীমান্তিকের মা-মনি কর্তৃক পরিবার কল্যাণ কেন্দ্রের যাত্রা শুরু করেছে। তিনি বলেন এখানে সন্তান প্রসবের জন্য আজ (৩০মে) প্রথম এক মা’কে ভর্তি করা হয়েছে। এ সচেতন মা’র জন্য আমার শুভকামানা রইল।
তিনি আরো বলেন, ¯œানঘাটের মোদাহরপুরসহ প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবে না। এখানের মোদাহরপুর সরকারী স্কুলসহ এলাকার অন্যান্য স্কুল, মসজিদ, রান্তার উন্নয়ন করতে চাই। গতকাল শনিবার হবিগঞ্জ জেলার স্নানঘাট ইউনিয়নের মোদাহরপুরে মা-মনি কর্তৃক মা-সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও হবিগঞ্জ-সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত মহিলা এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম সোলায়মান মিয়া, আওয়ামীলীগ নেতা ফুল মিয়া, হারুনুর রশীদ, মা-মনির কর্মকর্তা-কর্মচারীসহ শত শত গ্রামবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com