শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিনকে বিদায় সংবর্ধনা মাধবপুরে বিজিবির অভিযান ২২ লাখ টাকার জিরা জব্দ লন্ডনে “ইউকে বাংলা রিপোর্টার্সইউনিটি” এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবিগঞ্জে হাম টিকা প্রদান নিশ্চিত করতে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগায়ের দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব জালালবাদ গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী সুফি আহমেদের পিতা আর নেই শায়েস্তাগঞ্জ বাজারে বেশি মূল্যে তেল ও গ্যাস বিক্রি ॥ জরিমানা সংসদে চুনারুঘাটের ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে সরব এমপি ফয়সল শায়েস্তানগরে ট্রান্সফরমারের ফিউজ গেলে মেরামত হয়নি ৮ ঘন্টায়ও নবীগঞ্জে টিকাদান কর্মসূচি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

আ.লীগ নেতা কালন বাগচীর পা ছিনতাইয়ের অভিযোগ ॥ নবীগঞ্জ ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশিদ আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ মে, ২০১৫
  • ৬২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কৃত্রিম পা ছিনতাইয়ের অভিযোগে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুন রশিদ হারুনকে আটক করেছে পুলিশ। আওয়ামীলীগ নেতা কালন বাগচীর কৃত্রিম পা ছিনতাইয়ের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, হবিগঞ্জের আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান শামীমের লাইসেন্স দিয়ে নবীগঞ্জ উপজেলার ৬টি প্রাইমারী স্কুলের নির্মাণ কাজ পান একটি গ্র“প। এনিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে নিকোজিশনের (সমঝোতায়) মাধ্যমে আওয়ামীলীগ নেতা কালন বাগচী ৩টি স্কুলের কাজ পান। ওই কাজে ভাগ বসান ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুন ও ছাত্রনেতা জাহাঙ্গীর চৌধুরী। তারা দলবল নিয়ে কালন বাগচীর ভাগের স্কুলের মধ্যে গতকাল বৃহস্পতিবার সকালে তাহিরপুর স্কুলে কাজ করার জন্য যায়। খবর পেয়ে কালন বাগচী উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করলে কর্তৃপক্ষ ওই স্কুলের সভাপতিকে ফোন করে কাজ বন্ধ রাখতে বলেন। হারুনুর রশীদ হারুন ও জাহাঙ্গীর চৌধুরী ওই স্কুলের ঠিকাদার নয় বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে হারুন ও জাহাঙ্গীরের নেতৃত্বে ৬/৭ মিলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শেরপুর রোডস্থ কালন বাগচীর বাসভবনে প্রবেশ করে কালন বাগচীর ব্যবহৃত জার্মানিতে তৈরী কৃত্রিম পা এবং ঘরে থাকা নগদ ২ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগে প্রকাশ। এ ব্যাপারে সরজমিনে গেলে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন হারুন ও জাহাঙ্গীর উক্ত কৃত্রিম পা নিয়ে একটি সিএনজি গাড়ীযোগে চম্পট দেয় বলে জানান। এদিকে ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হারুনুর রশীদ হারুনের বাড়ি থেকে তাকে আটক করে। এ সময় তার ঘর তল্লাশী করে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের কৃত্রিম পা’টি উদ্ধার করা হয়। এ ব্যাপারে কালন বাগচী মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় নবীগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com