শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিনকে বিদায় সংবর্ধনা মাধবপুরে বিজিবির অভিযান ২২ লাখ টাকার জিরা জব্দ লন্ডনে “ইউকে বাংলা রিপোর্টার্সইউনিটি” এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবিগঞ্জে হাম টিকা প্রদান নিশ্চিত করতে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগায়ের দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব জালালবাদ গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী সুফি আহমেদের পিতা আর নেই শায়েস্তাগঞ্জ বাজারে বেশি মূল্যে তেল ও গ্যাস বিক্রি ॥ জরিমানা সংসদে চুনারুঘাটের ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে সরব এমপি ফয়সল শায়েস্তানগরে ট্রান্সফরমারের ফিউজ গেলে মেরামত হয়নি ৮ ঘন্টায়ও নবীগঞ্জে টিকাদান কর্মসূচি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ মে, ২০১৫
  • ৭০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের ইউপি মেম্বার কালন মিয়ার সাথে একই এলাকার হাজী হাবিবুর রহমানের জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে গত কয়েকদিন যাবত উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। গতকাল বৃহষ্পতিবার সকালে উভয় পক্ষ পূর্ব প্রস্তুতি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষই টেটা, বল্লমসহ দেশীয় মরণাস্ত্র ব্যবহার করে। আহতদের মধ্যে মজনু মিয়া (২৫), আহাদ মিয়া (৪৫), আব্দুল আওয়াল (৫০), রেজিয়া খাতুন (৩৫), জুয়েল মিয়া (১৮), হারুন মিয়া (৪০), নার্গিস আক্তার (২৬), ইমান আলী (৪৫), আলী হোসেন (৪৭), মামুন মিয়া (২২), মিলন মিয়া (৩০), জাহানারা বেগম (৫০), এংরাজ বানু (৩৩), তফুরা বেগম (৩০) ও আবুল কালাম (৪০)কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন  ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com