বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সরকারি রাস্তার উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন ॥ গ্রামবাসীর স্বস্তির নিঃশ্বাস

  • আপডেট টাইম বুধবার, ২৭ মে, ২০১৫
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলার নবীগঞ্জ উপজেলাধীন ৫নং আউশকান্দি ইউনিয়নের অন্তর্গত পিটুয়া গ্রামের মোঃ গোলাম মিছকিন উল্লা উরফে বাচ্চু মিয়া ভূমি জবরদখল করে অবৈধভাবে ৩টি স্থাপনা নির্মাণ করে। এতে গ্রামবাসীর যাতায়াতে সমস্যা তৈরি হয়। ফলে গ্রামবাসীর আবেদনের প্রেক্ষিতে সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে উক্ত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয় এবং উচ্ছেদকৃত মালামাল নিলামে বিক্রি করা হয়। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন, নবীগঞ্জ উপজেলা সার্ভেয়ার আমিনুল ইসলাম। উক্ত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করায় পিটুয়া গ্রামবাসী স্বস্থির নিঃশ্বাস ফেলে এবং গ্রামবাসী প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com