বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের ভ্রাম্যমান ইয়াবার রাজা নুরুল আমিন গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ মে, ২০১৫
  • ৫৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ভ্রাম্যমান ইয়াবা ব্যবসায়ী খ্যাত নুরুল আমিন (৩৫)কে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সে পূর্ব তিমিরপুর গ্রামের ইমান আলীর পুত্র।
গত রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরের শেরপুর রোডে অভিযান চালিয়ে তাকে ৫২ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াবা ব্যবসায়ী নুরুল আমিন নবীগঞ্জ শহরের নেশাগ্রস্ত লোকের ফোনে তাদের অবস্থান জেনে ইয়াবা পৌছে দিত। এজন্য সে ভ্রাম্যমান ইয়াবার রাজা হিসেবে খ্যাতি অর্জন করে। পুলিশ তাকে ধরতে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। গত রোববার সন্ধ্যায় সে নবীগঞ্জ শহরের শেরপুর রোড এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫২ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
ইতিপূর্বে নবীগঞ্জ পৌর এলাকার বাউসা রোডের বাসিন্দা আরেক ইয়াবা স¤্রাট আব্দুল হাইকে ৩৩৬ পিছ ইয়াবাসহ আটক করে র‌্যাব। এরা ছাড়াও নবীগঞ্জ শহরে আরো ৫/৬জন ইয়াবা ব্যবসার সাথে জড়িত আছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com