বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজ কোর্টে আনা হবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিকে গউছকে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ মে, ২০১৫
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছকে আজ মঙ্গলবার কোর্টে হাজির করা হচ্ছে। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলার তাকে মোন এ্যারেস্ট দেখানোর আবেদন গউছের উপস্থিতিতে শুনানীর জন্য তাকে কোর্টে আনা হচ্ছে বলে সূত্র জানিয়েছে। কিবরিয়া হত্যা মামলায় এক নাগাড়ে ১৫০ দিন কারান্তরীন রাখার পর আজ মঙ্গলবার কোর্টে আনা হবে। উল্লেখ্য, কিবরিয়া হত্যা মামলায় ৩৫ জনকে অভিযুক্ত করে ২০১৪ সনের ১২ নভেম্বর তৃতীয় দফা চার্জশীট দাখিল করা হয়। ৩৫ জনের মধ্যে হবিগঞ্জ পৌরসবার মেয়র আলহাজ্ব জি কে গউছকে সম্পৃক্ত করা হয়। আদালতে চার্জশীট গৃহীত হলে ২০১৪ সনের ২৮ ডিসেম্বর আদালতে আত্বসমর্পন করে জামিন প্রার্থনা করেন আলহাজ্ব জি কে গউছ। আদালত জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। এর পর উত্ত মামলার ৭/৮টি তারিখ অতিবাহিত হলেও কোন তারিখেই জি কে গউছকে কোর্টে হাজির করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com