রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে বাজটে ঘোষণা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ মে, ২০১৫
  • ৪৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে ২০১৫-২০১৬ অর্থ বছরের ১ কোটি ৯লাখ ৭৪ হাজার ৪৮২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। উক্ত অর্থ বছরে বাজেট আয় ১ কোটি ৯ লাখ ৭৪ হাজার ৪৮২ টাকা। ব্যয় ১ কোটি ৭ লাখ ৮৮২ টাকা ও উদ্বৃত্ত ১ লাখ ৮৬ হাজার টাকা দেখানো হয়েছে। গতকাল সোমবার ইউপির হল রুমে উন্মুক্ত বাজেট অধিবেশন সভায় যোগাযোগ তথ্য প্রযুক্তি স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, পানির নলকূপ ও শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট ঘোষণা করেন নোয়াপাড়া ইউপি’র ৬ বারের নির্বাচিত ও স্বর্ণপদকপ্রাপ্ত শ্রেষ্ঠ চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীর। চেয়ারম্যান সৈয়দ আলমগীরের সভাপতিত্বে ও সচিব মোঃ আলা উদ্দিনের পরিচালনায় ইউপির জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর পেশার জনগণের উপস্থিতিতে উন্মুক্ত বাজেট অধিবেশন সভায় বক্তব্য রাখেন অত্র ইউপির সদস্য মোঃ হারিছ উদ্দিন লালু, বাবুল চৌহান, শ্যামলী রাণী দেব, সাফিয়া খাতুন, কুম্ভি রাণী চাষা, অফিস সহকারী মোছাঃ রিয়া চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ লগুজ মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com