বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কৃষক মজুর কামার কুমার জেলে তাতী আমাদের আদর্শ-মাহবুব আলী

  • আপডেট টাইম রবিবার, ২৪ মে, ২০১৫
  • ৭০০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স ১ম বর্ষের নবীন ছাত্র-ছাত্রীদের বরণ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শনিবার সকালে কলেজ অডিটিরিয়ামে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান অতিক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, জেলা প্রশাসকের সহধর্মিনী, ধর্মঘর কলেজের অধ্যক্ষ আলী আজগর, কাউন্সিলর গোলাপ খাঁ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাহমুদ হোসেন, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, ছাত্র আনিসুর ইসলাম মুক্তার, জ্যোতি ইসলাম।
উপস্থিত ছিলেন মেয়র হীরেন্দ্র লাল সাহা, ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সম্পাদক কাউছার মোল্লা, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি এড. মাহবুব আলী বলেন, কলেজ প্রতিষ্ঠায় যাদের অবদান রয়েছে তাদের নাম স্মরণ রাখার জন্য কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করেন। তিনি বলেন, এক সময় ছিল যাদের অর্থবিত্ত ছিল শুধু তাদের সন্তানরা লেখাপড়া করত। বই কেনার অভাবে অনেক গরীব ঘরের সন্তান লেখাপড়া করতে পারত না। ৩০ লাখ শহীদের রক্তে ভেজা সংবিধানে মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ করার দায়িত্ব সরকারের। কৃষক মোটে মজুর কামার কুমার জেলে তাতী তারা আমাদের আদর্শ। তারা কোনো দুর্নীতি করে না। নারী পুরুষ সবাইকে সামনের দিকে অগ্রসর হতে হবে। তিনি অনুযোগ করেন বলেন, এ কলেজে জাতীয় দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানানো হয় না। কিন্তু এখন থেকে কলেজ পরিচালিত করতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। তিনি কলেজে ছাত্রবাস সহ সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ^াস দেন। জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী জেলা পরিষদ তহবিল থেকে কলেজের সামনে একটি যাত্রী ছাউনি ও কলেজে একটি দৃষ্টিনন্দন ক্যান্টিন নির্মাণের ঘোষনা দেন। সমাপনী বক্তব্যে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেন কলেজ ছাত্রবাসটি হবে প্রাক্তণ গণপরিষদের সদস্য মাওলানা আসাদ আলীর নামে। তিনি বলেন, শিক্ষা বিস্তারে সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকার বৃত্তি সুবিধা চালু রেখেছে। তিনি এ কলেজে ডিগ্রী পরীক্ষা কেন্দ্র চালু করার আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com