সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচংয়ে কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩৮তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মে, ২০১৫
  • ৬৯৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড এর অধীনে ৩৮তম কেন্দ্রীয় পরীক্ষা বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুরু হয়েছে। পরীক্ষা চলবে আগামী ১ জুন পর্যন্ত। পরীক্ষা শুরু হওয়ার পূর্বে অত্র মাদ্রাসার পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, কেন্দ্র প্রধান ও নায়েবে মুহতামিম জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার মাওলানা আব্দুল আলীম, সিনিয়র ফাযিল মাদ্রাসার পিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, ভাইস পিন্সিপাল মাওলানা আতাউর রহমান, দারুল কোরআন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব হাফিজ আতাউর রহমান, সহ-সভাপতি মোঃ আলা উদ্দিন, সদস্য আব্দুল হামিদ খান, প্রবীণ সাংবাদিক হাফেজ সিদ্দিক আহমেদ, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ জাহান মিয়া, ব্যবসায়ী শেখ মুর্শেদ বক্স, দারু কোনআন মাদ্রাসার শিক্ষা সচিব আলহাজ্ব মাওলানা গোলাম কাদির প্রমুখ।
উল্লেখ্য, অত্র পরীক্ষা কেন্দ্রে ২৪টি মাদ্রাসা থেকে দরসিয়াত শাখার ১৭৩ জন, হিফজুল কোরআন শাখার ১৯ জন এবং নাযিরা শাখার ১০৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। এদিকে অত্র মাদ্রাসায় সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বোর্ড এর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে মাদ্রাসার কর্তৃপক্ষকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com