মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে উন্মুক্ত বাজেট সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মে, ২০১৫
  • ৪৬৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নে উন্মুক্ত বাজেট পেশ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এ বাজেট পেশ করেন। বাজেটের আয় ধরা হয়েছে ৮৩ লাখ ৬৫ হাজার ৭’শত টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৭২ লাখ ৮৩ হাজার ৫৫ টাকা। বাজেটে যোগাযোগ ও শিক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে। তবে এ বাজেটে নতুন কোন কর ধার্য্য করা হয়নি। ইউপি সচিব কাজী আবু খালেদের পরিচালনায় বাজেট অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহেদ, শাকির মোহাম্মদ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ রইছ উল্লা, অবসর প্রাপ্ত এ এস পি মোঃ আঃ হালিম খাঁন। এতে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, মা মনি’র প্রতিনিধি সাবিনা ইয়াছমিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ রেজাউল করিম, ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান কাজল, এখলাছুর রহমান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com