শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

সেলিমকে মেয়র পদে আনন্দপুর কলোনী ও পোদ্দারবাড়ী এলাকাবাসীর সমর্থন

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০১৫
  • ৫২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে মেয়র পদে প্রার্থীতায় হবিগঞ্জ পৌরসভার কাংখিত উন্নয়নের স্বার্থে সমর্থন দিলেন পৌরসভার ৮নং ওয়ার্ডের আনন্দপুর কলোনী ও পোদ্দারবাড়ী এলাকাবাসী। গতকাল স্থানীয় পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ সৈয়দ হোসেন সর্দার এর সভাপতিত্বে ও যুবনেতা জাহির মিয়ার পরিচালনায় অনুষ্টিত সভায় তারা হাত তুলে এ সমর্থন প্রদান করেন। সভায় প্রধান অতিথি আতাউর রহমান সেলিম তার বক্তব্যকালে সমর্থন প্রদানের জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন মেয়র পদে নির্বাচিত হতে পারলে হবিগঞ্জের উন্নয়নের রূপকার আলহাজ্ব মোঃ আবু জাহির এমপি’র সহযোগিতায় হবিগঞ্জ পৌরসভা নাগরিকদের কল্যানে, পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার সার্বিক উন্নয়নে যা কিছু করা প্রয়োজন তিনি তা করবেন। এ সময় আরো বক্তব্য রাখেন মোঃ আলমগীর মিয়া, ডাঃ মুখলিস মিয়া, তানভীর আহমেদ জুয়েল, সাব্বির আহমেদ রনি, জাকারিয়া চৌধুরী, গনি মিয়া সর্দার, মোঃ নুরুল হক সর্দার, মোঃ সালাম সর্দার। উপস্থত ছিলেন জেলা যুবলীগ নেতা মিজানুর রহমান শামীম, শাহ মোঃ আরজু, এডঃ আবুল কালাম, শওকত আকবর সোহেল, নুরুল আমিন, হাজী সামসু, বিপুল রায়, বিপ্লব রায়, আব্দুল হাকিম, ফারুক মিয়া, পৌর যুবলীগের সাধারন সম্পাদক তাজউদ্দিন, শেখ আনিসুজ্জামান, শফিকুল ইসলাম বাবুল, সবুজ মিয়া, জালাল মিয়া, আব্দুল মতিন, মোঃ নিজাম, আহম্মদ মিয়া, কদ্দুস মিয়া, সালাম মিয়া, মোঃ শামীম মিয়া, আছকির মিয়া, লাল মিয়া, আবু ইউসুফ, মোঃ সেলিম মিয়া, আমিনুল, ইউসুফ আলী, রজব আলী, লস্কর গাজী, আসাদ্দর মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com