সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ১৮ মে, ২০১৫
  • ৫০৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসকে সামনে রেখে এবং মাদক বিরোধী ব্যাপক গণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল রবিবার দুপুরে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে সিলেটস্থ “প্রত্যাশা” মাদকাসক্তি চিকিৎসা ও সমন্বিত পুর্নবাসন প্রক্রিয়ার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
প্রত্যাশার নির্বাহী পরিচালক জাহেদ আহমদ বাবুর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র ছাবির আহমেদ চৌধুরী, থানা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান সেফু, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, মাওঃ সোয়েব আহমদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি কমান্ডার এমএ খালেক, যুবলীগ নেতা আব্দুল মুকিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জুয়েল, কলেজ ছাত্রদল সভাপতি অলিউর রহমান অলি, এনটিভি (ইউ.কে) নবীগঞ্জ প্রতিনিধি তছনু চৌধুরী, সাংবাদিক মতিউর রহমান মুন্না, ছাত্রলীগ নেতা সালমান আহমদ, প্রত্যাশার সদস্য দেলোয়ার হোসেন মাসুদ, আলম হোসেন চৌধুরী, দুলাল আহমদ, রাশেদ আহমদ, রুবেল মিয়া, শ্যামল আহমদ, সাহিদুর রহমান রাজু, রাজিব পাল ও বাপ্পি আচার্য্য প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক মুক্ত সুস্থ জীবন শুধু একটি সুন্দর পরিবার উপহার দেয় না, একটি সুন্দর দেশ ও জাতি উপহার দেয়। একটি দেশের মেরুদন্ড যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে। এ ক্ষেত্রে প্রত্যাশা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। বক্তারা মাদক মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com