বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ২ স্কুল ছাত্রী নিখোঁজ

  • আপডেট টাইম সোমবার, ১১ মে, ২০১৫
  • ৬০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ চিকিৎসা করতে গিয়ে আর বাড়ী ফিরে যায়নি লিজা ও রনি আক্তার নামে ২ স্কুল ছাত্রী। চিকিৎসা শেষে বাড়ী না গিয়ে তারা ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ নিয়ে উভয় পরিবারের লোকজন রয়েছেন উদ্বেগ উৎকণ্ঠায়।
পারিবারিক সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামের আব্দুল ওয়াহিদের কন্যা দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী লিজা আক্তার (১১) এবং একই গ্রামের আব্দুল হকের কন্যা রনি আক্তার (১৭) গত শনিবার সকালে চিকিৎসার জন্য বাড়ী থেকে বাউসা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে যায়। এর পর চিকিৎসা শেষে তারা আর বাড়ী ফিরে যায়নি। পরিবারের লোকজন তাদেরকে অনেক খোঁজাখুজির পর না পেয়ে উভয় পরিবারে দেখা দিয়েছে মারাত্মক উদ্বেগ উৎকন্ঠা। গতকাল রবিবার রাতে তাদের পরিবারের লোকজন  নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com