বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাগুনিপাড়ায় এক ব্যক্তিকে অপহরণ করে হত্যার অভিযোগ ॥ মামলা

  • আপডেট টাইম রবিবার, ১০ মে, ২০১৫
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সামন থেকে এক ব্যক্তিকে অপহরণ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে সদর মডেল থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। গত বুধবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালতে ৬ মে বাগুনিপাড়া গ্রামের মাসুক মিয়ার স্ত্রী আয়েশা খাতুন বাদী হয়ে বাগুনিপাড়া গ্রামের মধু মিয়ার পুত্র খুর্শেদ মিয়া (৫০), সাইফূল মিয়া (২৫), আতাবুর মিয়া (২২), সিদ্দিক আলীর পুত্র ছমেদ মিয়া (৩৫), লাল শাহ্’র পুত্র নজির শাহ্ (৪০) মৃত ধলাই শাহ্’র পুত্র এমরানসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে মামলা করেন।
বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে হবিগঞ্জ সদর মডেল থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, বাগুনিপাড়া গ্রামের ইউনুস মিয়ার পুত্র মহিদ মিয়া (৩০) কে গত ১৫ মার্চ উল্লেখিতরা হবিগঞ্জ সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে সিএনজিযোগে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার কোন সন্ধান না পাওয়া যায়নি। এব্যাপারে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ মডেল থানায় বিষয়টি অবগত করা হয়। নিরূপায় হয়ে গত ৬ মে উল্লেখিতদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com