রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী নবীগঞ্জের গৃহপরিচারিকা স্বপ্নার কন্যা সন্তানের পিতৃত্বের পরিচয় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন চুনারুঘাটের স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত নবীগঞ্জে সিয়াম হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন নবীগঞ্জ ও বানিয়াচঙ্গে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা নবীগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী নবির আহমেদ গ্রেফতার শায়েস্তাগঞ্জে বন বিভাগের অভিযানে অবৈধ কাঠসহ সিএনজি জব্দ বানিয়াচংয়ে আজমান হত্যা ॥ র‌্যাবের অভিযানে আরও দুই ভাই গ্রেফতার

ভেঙ্গে গেল জাতীয় পাটি কাজী জাফর সভাপতি

  • আপডেট টাইম শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩
  • ৬৫৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদের ওপর ক্ষুব্ধ হয়ে দলটির বহিষ্কৃত নেতা প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ আলাদা জাতীয় পার্টি গঠন করেছেন। তিনি দলটির চেয়ারম্যান ও জাপার সভাপতিমণ্ডলীর সদস্য (পদত্যাগী) গোলাম সমীহ মহাসচিব।
গতকাল শুক্রবার বিকালে গোলাম সমীহর বাসভবনে এক বিশেষ বৈঠকে এ আহ্বায়ক কমিটি করা হয়েছে। কাজী জাফর আহমদের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। কাজী জাফর আহমেদ নতুন কমিটি গঠনের পরই তারা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় রাতে দেড় ঘন্টা বৈঠক করেন। জাফর ছাড়াও তার সঙ্গে ১৫ সদস্যের প্রতিনিধি দল ছিলেন। তিনি জানান, বেগম খালেদা জিয়ার সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
কাজী জাফর আহমদ বলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সর্বসম্মত সিদ্ধান্ত ছিল আমরা মহাজোটে থাকবো না, দলীয় সরকারের অধীনে একদলীয় নির্বাচনে যাব না। এরশাদ প্রেসিডিয়ামের সিদ্ধান্ত অমান্য করে সরকারের পাতানো নির্বাচনে অংশ নিয়েছে। এটা পার্টির সংবিধানের লঙ্ঘন। তাই তাকে দল থেকে বহিষ্কার করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com