শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শায়েস্তাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে একটির চালক নিহত ॥ আহত ২

  • আপডেট টাইম সোমবার, ৪ মে, ২০১৫
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ২জন। নিহত ট্রাক চালক হচ্ছে-যশোর সদরের হাসেমপুরের মৃত কাউছার হোসেনের ছেলে trak chalok copyআনারুল হোসেন এজাজুর (৩৫)। গতকাল রবিবার সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ দেউন্দি সড়ক মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল সকালে ওই স্থানে সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৯৬৭৮) এর সাথে সিলেটগামী মাছ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৮৯৭৯) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাছ বোঝাই ট্রাক চালক আনারুল হোসেন এজাজুর নিহত হন। এ সময় আহত হন পাথরবোঝাই ট্রাকের চালক ও হেলপার। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা RTA (5) copyআধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম জানান, নিহত আনারুল হোসেন এজাজুরের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com