শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

আউশকান্দিতে আগুন ॥ বসতঘর পুড়ে চাই ॥ ক্ষতি অর্ধকোটি টাকা ॥ অল্পের জন্য রক্ষা পেলেন গৃহকর্তার বৃদ্ধা মা

  • আপডেট টাইম শুক্রবার, ১ মে, ২০১৫
  • ৫৮৪ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে এক ভয়াবহ অগ্নিকান্ডে একটি পাকা বসতঘর আসবাবপত্র সহ সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এতে কমপক্ষে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন গৃহকর্তার বৃদ্ধা মা।
স্থানীয় সূত্রে জানা যায়, আউশকান্দি গ্রামের আব্দুর রউফ সহ পরিবারের লোকজন বসবাস করেন আউশকান্দি বাজারে। বাড়িতে আব্দুর রউফের বৃদ্ধা মা ও তার ভোট ভাই আজাদ বসবাস করেন। গতকাল রাতে আজাদ বাড়িতে ছিলেন না। রাত ১০ টার দিকে ঘরে আগুন দেখে স্থানীয় লোকজন আব্দুর রউফকে খবর দেয়। সাথে আব্দুর রউফ সহ স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানো চেষ্টা চালান। এ সময় ঘরের ভেতরে অবস্থানরত বৃদ্ধা মাকে আব্দুর রউফ উদ্ধার করে নিয়ে আসেন। এদিকে খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে পুরো ঘরটি আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে। গৃহকর্তা আব্দুর রউফ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। তিনি জানান, আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com