মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গ গভ:মেন্ট হাইস্কুলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫
  • ৫২৭ বা পড়া হয়েছে

বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও অভিভাবকদেরকে সার্বিক কার্যক্রমে সম্পৃক্ততা বড়ানোর জন্য কৌশল গ্রহণের বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের আখন্দ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং এডুকেশন নেটওয়ার্কের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাউছার শোকরানা’র পরিচালনা ও সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পিটিএ সভাপতি গোলাম কিবরিয়া লিলু, শিক্ষক শেখ আলফাজ উদ্দিন, সিরাজ উদ্দিন খান, অভিভাবক এস,এম বজলুর রহমান, পারুল আক্তার, জালাল উদ্দিন ময়না, আলী বাহাদুর, রাশেদা খাতুন, শিক্ষক আব্বাছ উদ্দিন, শ্যামা প্রসাদ বিশ্বাস, নারজু বেগম, শ্যামল কুমার বিশ্বাস, সৈয়দা চাশমে আরা, অলকা বিশ্বাস, মোঃ সুলতান আলী, মোঃ সুবিদ আলী চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com