বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫
  • ৬৩৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ হাজার টাকার চেক ও ঢেউটিন বিতরণ করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান সুমন।
উল্লেখ্য যে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৭২ টি ক্ষতিগ্রস্ত পরিবারকে উক্ত চেক ও ঢেউটিন বরাদ্দ দেয়া হয়। এর আগে গত ১১ এপ্রিল ২৮টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও চেক দেয়া হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com