স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুনর্মিলনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে স্থানীয় আরডি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউিনিস্ট পার্টির সাবেক সভাপতি ও উপদেষ্ঠা মঞ্জুরুল আলম খান। আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক জিএম সামীর শুভ, পিযুষ চক্রবর্তী, হাবিবুর রহমান, মুকুল আচার্য্যী, ইমদাদুল হোসেন খান ও মাহমুদা খাঁ প্রমূখ।
এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন অ্যাডভোকেট আব্দুল মোতালিব। সকাল ১১ টায় ছাত্র ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী হবিগঞ্জ জেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।