শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ফার্মেসী ব্যবসায়ী আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩
  • ১০৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আউশকান্দি বাজারে পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ক্ষিতেন সূত্রধর (৩৭) নামে ফার্মেসী মালিক আহত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আউশকান্দি বাজারের জনসেবা ফার্মেসীর মালিক ক্ষিতেন সুত্রধর আউশকান্দি গ্রামের আব্দুল মিয়ার কাছে টাকা পাওনা ছিল। এ নিয়ে গত মঙ্গলবার উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। বিষয়টি স্থানীয় ব্যবসায়ীদের হস্তক্ষেপে মিমাংসা হয়। কিন্তু ওইদিন বিকালে আব্দুল মিয়ার ভাতিজা সোহেল মিয়া, জুয়েল মিয়া ও জুবের মিয়া সহ আরো কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে ফার্মেসীতে গিয়ে ক্ষিতেনের উপর হামলা চালায়। এতে ক্ষিতেন সূত্রধর আহত হয়। সাথে সাথে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com